1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন ও আরডিএ পরিদর্শনে-প্রতিমন্ত্রী | দৈনিক সকালের বাণী
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শহীদ আবু সাঈদের নামে স্টেডিয়াম উদ্বোধন ও আরডিএ পরিদর্শনে-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২০ জন দেখেছেন
জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে রংপুর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’ করা হয়েছে। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’। শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে শহীদ আবু সাঈদের বাবা-মাকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম দুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মীর শাহে আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান (সামু), রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল মাবুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুবুর রশিদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্টেডিয়াম উদ্বোধন শেষে এদিকে বিকেলে প্রতিমন্ত্রী রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নে অবস্থিত রংপুর পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) পরিদর্শনে করেন। সেখানে পৌঁছালে একাডেমির কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। পরে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী। মতবিনিময় শেষে তিনি একাডেমি প্রাঙ্গণে মধ্যাহ্নভোজে অংশ নেন।
শেষ বিকেলে তারাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, সাংগঠনিক সম্পাদক ও মো. কোবায়েদ হোসেন, ইকরচালী ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম মিন্টু এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রশিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )