1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৯ জন দেখেছেন

দিনাজপুরের বিরামপুর শহরের পূর্বজগন্নাথপুর মৌজার একটি জমি জবরদখল মুক্ত করার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বিরামপুর পূর্বপাড়া গ্রামের এনায়েত আলী মণ্ডল শনিবার  (২৮ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, পূর্বজগন্নাথপুর মৌজার ৪২ নং দাগের ১০ শতক জমি তিনি ২০০১ সালে কবলা দলিল মূলে ক্রয় করে এবং ২০০২ সালে নামজারীর মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিলেন। বিগত সরকারের জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতার স্ত্রী সেলিনা জামানের লোকজন সম্প্রতি ঐ জমিতে স্থাপনা নির্মানের চেষ্টা করলে এনায়েত আলী আইন প্রয়োগকারী সংস্থার স্মরণাপন্ন হন। পুলিশ প্রশাসন সংঘাত এড়ানোর জন্য ঐ জমিতে স্থাপনা নির্মান বন্ধ করে দেয়। কিন্তু সে বাধা উপেক্ষা করে সেলিনার লোকজন আবারো স্থাপনা নির্মানের উদ্যোগ নিলে এনায়েত আলীর লোকজনের বাধার মুখে তা স্থগিত হয়ে যায়।

বিরামপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী বাপ্পী হোসেন বেলাল বলেন, আমার দাদা এনায়েত আলীর ডাকে আমি ঐ এলাকায় গিয়ে ঘটনার বিষয় জানার চেষ্টা করি। কিন্তু একটি মহল আমাকে মিথ্যা ভাবে উপস্থাপন করে আমাকে নিয়ে অপপ্রচার চালিয়ে আমার ইমেজ নষ্টের চেষ্টা করেছে। বেলাল হোসেন নিজেকে নির্দোষ দাবী করে ঐ অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )