1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

ডিসেম্বর ঘিরে অপতৎপরতা রুখে দিতে সতর্ক অবস্থানে বিজিবি। সেক্টর কমান্ডারের হিলি সীমান্ত পরিদর্শন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪২ জন দেখেছেন

ডিসেম্বর ঘিরে গুজব ও  অপতৎপরতা রুখে দিতে সীমান্তে  সতর্ক অবস্থানে বিজিবি। সীমান্ত পরিদর্শনে বিজিবি সেক্টর কমান্ডার।  সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দিনাজপুরের হিলি সীমান্তের সার্বিক পরিস্থিতি পরিদর্শন শেষে চেকপোস্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দিনাজপুর সেক্টর কমান্ডার ফয়সল হোসেন।

এসময় তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল ও নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে। তবে এখন পর্যন্ত এসব গুজবের কোনো বাস্তব প্রতিফলন কিংবা অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়নি। সীমান্তের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সর্বদা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, ডিসেম্বর আমাদের বিজয়ের মাস। এ মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অস্থিতিশীল বা নাশকতামূলক পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত ও জোরদার করা হয়েছে। সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে থার্মাল ডিভাইস স্থাপন, ডগ স্কোয়াড এবং উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে সীমান্তে নজরদারি অব্যাহত রয়েছে।সিংকঃ ফয়সল হোসেন, বিজিবি সেক্টর কমান্ডার, দিনাজপুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )