1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পরীক্ষায় অকৃতকার্যে গাইবান্ধায় শিক্ষার্থীর আত্মহত্যা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

পরীক্ষায় অকৃতকার্যে গাইবান্ধায় শিক্ষার্থীর আত্মহত্যা

গাইবান্ধা অফিস
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৫৮ জন দেখেছেন
গাইবান্ধায় শিক্ষার্থীর আত্মহত্যা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আব্দুল্লাহ আল নোমান নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছেন। মঙ্গলবার বেলা ১২ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের কোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল নোমান কোমরপুর গ্রামের জিল্লুর রহমান মন্ডলের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান গাইবান্ধা সাদুল্যাপুর সরকারি কলেজে লেখাপড়া করতেন। সে এই কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। আব্দুল্লাহ আল নোমান এইচএসসি পরীক্ষার ফলাফল অনলাইনে দেখতে পায়। অকৃতকার্য  হওয়ায় বাড়িতে এসে ঘর ফাঁকা পেয়ে গলায় ফাঁস দেয়। এ সময় তার মা কিস্তি দিতে এলাকার এক বাড়িতে যায় এবং তার বাবা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এর কিছুক্ষন পরে নোমানের বাবা ঘরে এসে দেখে গলায় ফাঁস দিয়েছে।  তখন তাকে  অজ্ঞান  অবস্থায় পান তিনি। পরে এলাকাবাসী ও স্বজনদের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যায়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন,  পরীক্ষায় ভালো ফলাফল করে চাকরি করতে পারলে এক মেয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল নোমানের। ফলাফল খারাপ হওয়ায় প্রেমিকাকে হারানোর ভয়ে ও বিভিন্ন মানসিক চাপ সহ্য না করতে পেরে এই ভয়ানক সিদ্ধান্ত নিয়েছে।
স্বজনরা বলেন, এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় এ ঘটনা ঘটায়। এছাড়া অন্য কোন ঘটনা নাই। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর ইসলাম তালুকদার জানান, নিহতের বাবার অভিযোগে একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )