1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
কাউনিয়ায় হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

কাউনিয়ায় হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৬ জন দেখেছেন
হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ
মাদরাসা ই আল কোরআন একাডেমি রংপুর এর আয়োজনে জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে হাফেজ সমাবর্তন ও সুধী সমাবেশ অনুষ্ঠান।
বুধবার দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার ঐতিহাসিক টেপামধুপুর কারবালা মাঠে আল কোরআন একাডেমি রংপুর এর সভাপতিত্বে মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠতা আন্তর্জাতিক ইসলামি চিন্তাবিদ সাইয়েদ কামালুদীন আব্দুল্লাহ জাফরী। আরো উপস্থিত ছিলেন,  ঢাকা ন্যাশনাল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ড. মুহাম্মদ শহিদুল্লাহ, ন্যাশনাল আইডিয়াল স্কুলের অধ্যাপক মারুফ হাসান, আল কোরআন একাডেমির সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হাফেজ মওলানা রবিউল ইসলাম, টেপামধুপুর আউয়ালিয়া সিনিয়র মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এবিএম করিম, অভিভাবক মাওলানা আছগার আলী, মিজানুর রহমান, মিঠাপুকুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল বাছেদ মারজান। এছাড়াও উপস্থিত থাকবেন স্থানীয় ইসলামি চিন্তাবিদ, আলেম সহ মিডিয়া ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের আগে আল কোরআন একাডেমি রংপুর এর টেপামধুপুর ইউনিটের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ, বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। এসময় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রধান শিক্ষক রেহেনা বেগম, সহকারী শিক্ষক মিজানুর রহমান  সকলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল কোরআন একাডেমি টেপামধুপুর এর পরিচালক মোঃ মমিনুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )