1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দুইটি কিডনি নষ্ট হয়ে মৃত্যু মুখে ২ সন্তানের জননী মুক্তা  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

দুইটি কিডনি নষ্ট হয়ে মৃত্যু মুখে ২ সন্তানের জননী মুক্তা 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ জন দেখেছেন
মৃত্যু মুখে ২ সন্তানের জননী মুক্তা 

দিনাজপুরের ঘোড়াঘাটে দুইটি কিডনি নষ্ট হয়ে ২ সন্তানের জননী সুমনা আক্তার মুক্তা (২৪) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে উপজেলার ৩নং সিংড়া ইউপির মাজেদুল হক মন্ডল পাপ্পুর বিবাহিত স্ত্রী। সুমনা আক্তার মুক্তা রংপুর মেডিকেল কলেজ  এন্ড হাসপাতালের কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সুশান্ত কুমার বর্মনের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।

 

দুইটি কিডনিই নষ্ট হওয়ায় প্রতিদিন অনেক টাকার ঔষধ কিনতে হচ্ছে। যা তার স্বামীর পরিবারের পক্ষে আর কোনোভাবেই সম্ভব হচ্ছেনা। ভুক্তভোগী জানিয়েছে, “আর হয়তো ঔষধ কেনার সামর্থ্য হবেনা। চিকিৎসার অভাবে যেকোনো সময় মারা যেতে পারি। আমার অবুঝ দুই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের মানুষের কাছে হাত পেতেছি। আপনাদের কাছে নিবেদন আমাকে সাহায্য করুন।”

 

খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামী মাজেদুল হক মন্ডল পাপ্পুও দীর্ঘদিন থেকে অসুস্থ্য। সে ঠিকমত চলাফেরাও করতে পারেনা। এ অবস্থায় তার গরিব পরিবারের পক্ষে খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। ভুক্তভোগী ও তার স্বামী চিকিৎসার জন্য দেশ ও বিদেশে অবস্থানরত হৃদয়বান ব্যক্তিদের কাছে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। যোগাযোগের নাম্বার: ০১৭৩৭-৪১৬৮০৭।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )