1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গাইবান্ধা জেলা প্রশাসকের ঘাঘট লেক পরিদর্শন  | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

গাইবান্ধা জেলা প্রশাসকের ঘাঘট লেক পরিদর্শন 

শাহাদত হোসেন মিশুক, গাইবান্ধা
  • আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৬৭ জন দেখেছেন
প্রশাসকের ঘাঘট লেক পরিদর্শন 
গাইবান্ধার পৌর এলাকার ঘাঘট লেক সরেজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। রোববার বিকেলে শহরের পূর্বপাড়াস্থ শ্মশানঘাট এলাকা থেকে পরিত্যক্ত ঘাঘট নদীতে নৌকা যোগে যাত্রা শুরু করেন।
নৌকা দিয়ে লেকটি পরিদর্শন শেষে সন্ধ্যায় গাইবান্ধা সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে এক সংক্ষিপ্তভাবে মতবিনিময় সভা করেন। মতবিনিময় কালে জেলা প্রশাসক  লেকের দুপাশের ময়লা আবর্জনা পরিষ্কার, অবৈধ স্থাপনা উচ্ছেদ, লেক খনন করে বিনোদনের পরিবেশ তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপসচিব) শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো: সাদরুল আলম প্রমূখ।
এলাকাবাসী জানান, এই প্রথম ঘাঘট লেকটি নৌকাযোগে সরেজমিন পরিদর্শন করলেন জেলা প্রশাসক। তাঁর নির্দেশে সম্প্রতি লেক থেকে কচুরিপানা পরিষ্কার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )