1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শিশুর সুরক্ষায় আমাদের স্বপ্ন জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়  | দৈনিক সকালের বাণী
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

শিশুর সুরক্ষায় আমাদের স্বপ্ন জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায় 

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮২ জন দেখেছেন
শিশুর সুরক্ষায় স্বপ্ন ভরে উঠুক পরিপূর্ণতায় 
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ওর্য়াল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে   FOUNDATION TRAINING FOR FACILITATORS FY- 25 শিশুর সুরক্ষায় ভিত্তি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর )সকাল ১০ টার সময় বাদশা টাউন হল কমপ্লেক্সে প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন, জীবন তার ভরে উঠুক পরিপূর্ণতায়। প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা অর্জিত হয় যেন তা ইচ্ছার দৃঢরতায়, এই স্লোগান কে সামনে রেখে, শিশুর স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের বেড়ে ওঠা ও বিকাশের জন্য নিরাপদ পরিবেশ তাদের শারীরিক মানসিক এবং যৌন নির্যাতন থেকে রক্ষা করে মৌলিক চাহিদা পূরনে যেমন  স্বাস্থ্য সেবা, শিক্ষা, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক এবং পরিবেশগত বিষয় গুলোকে গবেষণার মাধ্যমে পরামর্শ প্রদান করার মধ্যে দিয়ে আগাম ২০২৫ ইং বাস্তবায়ন করার লক্ষ্যে মাঠকর্মীদের নিয়ে  ভিত্তি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বপন কিসপট্রা এসপিও এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগর ডি, কস্তা, এপিএম আরও উপস্থিত ছিলেন জেফীরাজ দোলন, নেলসন সরেন, সন্জয় মল্লিক, রেবেকা দাস, জন কেনেডী ক্রজ, স্বপন ঢাকী, ও ৭৭ জন মাঠকর্মী প্রমুখ।
শিশুর সুরক্ষায় জীবনমান উন্নয়নে সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে প্রধান অতিথির বক্তাব্যে সাগর ডি কস্তা ওর্য়াল্ড ভিশনের, পটভূমি, ইতিহাস, ভিশন – মিশন ও কোর ভেল, আপোষহীন বিষয় সমূহের উপর গুরুত্ব দিয়ে বলেন আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ, এদের যত্নে আমাদের সকলকে  অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে  হবে । অন্যান্য বক্তারা নিম্নোক্ত বিষয় গুলোর উপর জোর দিয়ে বলেন আমিই পারি শিশুদের উপর সহিংসতা বন্ধ করতে, শিশু অধিকার সুরক্ষা ও নিরাপত্তা বেষ্টনীতে শিশুদের উপর দূর্নীতি বিরোধী কি করা যাবে আর কি করা যাবে না এই বিষয় গুলো নিয়ে বিশদভাবে আলোচনার মধ্যে দিয়ে আগামী ২০২৫ ইং বাস্তবায়নে প্রতিটি শিশুর পাশে সঠিক মনোনিবেশের মাধ্যমে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌচ্ছানোর  আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )