অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা ও সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর প্রেস ক্লাবের আহবাহক শওকত হায়াত শাহ, জেলা কৃষক দলের সভাপতি মাজহারুল ইসলাম মিজু বসুনিয়া, সৈয়দপুর ক্রীড়া সংস্থার সদস্য ও সৈয়দপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক আহসান উদ্দিন বাদল, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক (অবসরপ্রাপ্ত) মো. আজিজুল বারি বসুনয়িা, ক্রিকেটার মুক্তার সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন ।
কাবাডি প্রতিযোগিতায় সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বালক ও বালিকা দুই গ্রæপে অংশ নেয়। এতে বালক গ্রæপের লাল দল ২৬-১৭ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে। বালিকা গ্রæপে লাল দল ২৯-১৯ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে।
আগামী ১৮ সেপ্টেম্বর সৈয়দপুরের বালক ও বালিকা দুটি দল নীলফামারীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে ।
ওই দিন কিশোরগঞ্জ থানা পুলিশের বালক ও বালিকা দলের মুখোমুখি হবে সৈয়দপুর থানা পুলিশের বালক ও বালিকা কাবাডি দল।
আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তরুণ সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখা, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে বাংলাদেশ পুলিশ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়ানশিপ-২৬ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।