1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সিরিজের এক মাস আগে সূর্যবংশীকে বড় চ্যালেঞ্জ দিলেন নিউজিল্যান্ড কোচ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

সিরিজের এক মাস আগে সূর্যবংশীকে বড় চ্যালেঞ্জ দিলেন নিউজিল্যান্ড কোচ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন
বৈভব সূর্যবংশী এখন পর্যন্ত পেশাদার ক্রিকেটে আসা প্রায় প্রতিটি চ্যালেঞ্জই জয় করেছেন। ১৩ বছর বয়সে রঞ্জি ট্রফিতে অভিষেক। ১৪ বছর বয়সে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরি এবং ১৫ বছর বয়সে জিতেছেন আইপিএলের অরেঞ্জ ক্যাপ (আসরের সর্বোচ্চ রান)। একইসঙ্গে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে ভারতের সর্বকনিষ্ঠ অভিষিক্ত আন্তর্জাতিক ক্রিকেটারও হয়েছেন সূর্যবংশী।

জাতীয় দলের হয়েও নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন কিশোর এই ক্রিকেটার। ২০২৬ এশিয়ান গেমসে জাপানে ভারতের দলে তিনিই সবচেয়ে কম বয়সী সদস্য। তবে তিনি চ্যালেঞ্জ পেয়েছেন অক্টোবরে হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড সিরিজকে কেন্দ্র করে। ২১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ওই লড়াইয়ের আগে নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার সূর্যবংশীকে পেস ও বাউন্স দিয়ে কাবু করার চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন।

গত বুধবার ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। মিচেল স্যান্টনারের নেতৃত্বে সাজানো স্কোয়াড ঘোষণার পর ওয়াল্টার জানিয়েছেন, নিউজিল্যান্ডের তুলনামূলক দ্রুতগতির উইকেটে সূর্যবংশী কীভাবে ব্যাট করেন এবং পেসারদের জন্য থাকা বাড়তি বাউন্স কীভাবে সামলান, তা দেখার অপেক্ষায় আছেন তিনি।

 

তিনি আরও বলেন, ‘আবার কোচ হিসেবে গোপনে আপনি সব সময়ই চান, আপনার খেলোয়াড়রা একটু চাপের মধ্যে থাকুক এবং তারা কীভাবে সেটার প্রতিক্রিয়া দেখায়, তা দেখা যাক। তাই যদি সে এখানে থাকে এবং এমন পরিস্থিতি হয়, তাহলে আমি সেটি দেখার অপেক্ষায় আছি। আর যদি সে না থাকে, তাদের দলে তাকে ছাড়াও অনেক ভালো খেলোয়াড় আছে।’

এর আগে মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদের ফাইনালে দাপুটে জয়ে তৃতীয়বারের মতো সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জেতে ভারত। সেই প্রসঙ্গে  ওয়াল্টার বলেন, ‘আমি মনে করি বিষয়টি (হারের প্রতিশোধ) অবশ্যই আছে। কেউই ফাইনালে হারতে চায় না। আমি নিজে দু’বার হেরেছি, তাই বিষয়টি সম্পর্কে ভালোভাবেই জানি। তবে সবার আগে আসে ব্ল্যাক ক্যাপস ও নিউজিল্যান্ডকে ভালোভাবে প্রতিনিধিত্ব করার বিষয়টি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )