1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
এদেশ সকলের ধর্মের মানুষের আবাসভূমি | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

এদেশ সকলের ধর্মের মানুষের আবাসভূমি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ জন দেখেছেন

পতিত আওয়ামী লীগ সরকারের সহযোগি হিসেবে ইসকন সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে ভারতের তাবেদারি চালাতে চায়। এই ইসকন একটি হিন্দু উগ্রবাদী সংগঠন। তারা ভারতের কথায় চট্টগ্রাম আদালতে সাধারণ জনগণ এবং আইনজীবীদের ওপর হামলা চালিয়েছে। সেই হামলায় জয় শ্রীরাম স্লোগান দিয়ে পূর্বপরিকল্পনা অনুযায়ী আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করেছে।

চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করাসহ ইন্ধনদাতাদের চিন্থিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। একই সঙ্গে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হওয়া সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে আইনজীবীদের সংগঠনটি।

বুধবার (২৭ নভেম্বর) রংপুর আইনজীবী চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিট আয়োজিত বিক্ষোভ কর্মসূচি থেকে এ দাবি  জানানো হয়। কর্মসূচি থেকে বাংলাদেশে উগ্রপন্থী সংগঠন হিসেবে ইসকনের সবধরনের কার্যক্রম নিষিদ্ধের দাবি তোলেন আইনজীবী ফোরামের নেতারা।

বিক্ষোভ কর্মসূচিতে আইনজীবীরা বলেন, এই হামলায় আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরাও অংশ নিয়েছিলো। তারা আদালত চত্বরে ভাঙচুর এবং নৈরাজ্য চালিয়েছে। তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, তা না হলে রাষ্ট্রবিরোধী এধরনের নৈরাজ্য বন্ধ হবে না।

বক্তারা হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, ইসকনদের পরিহার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এগিয়ে আসুন। অতীতের মতো হিন্দু এদেশে এখনো নিরাপদ রয়েছে এবং আগামীতেও থাকবে। কারণ এদেশ কোনো একক ধর্মে বিশ্বাসী মানুষদের নয়। এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিমসহ সকলের ধর্মের মানুষের আবাসভূমি। কিন্তু আমরা খেয়াল করছি পতিত শেখ হাসিনার পতনের পর প্রতিবেশি রাষ্ট্র থেকে বাংলাদেশ বিরোধী অপপ্রচার ও বিভিন্ন রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শুরু করা হয়েছে। এরই অংশ হিসেবে ইসকনকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা অব্যাহত রেখেছে। আমরা আইনজীবীরা সবাই ভাই-ভাই, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে এগিয়ে যেতে চাই।

এ সময় আইনজীবীরা ইসকন সংগঠনকে উগ্রবাদী ও জঙ্গি সংগঠন উল্লেখ করে সংগঠনটিকে নিষিদ্ধ করার পাশাপাশি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের ঘটনার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।

বিক্ষোভ কর্মসূচিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুরের সভাপতি অ্যাডভোকেট একরামুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর আইনজীবী সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, অ্যাডভোকেট বায়োজিদ ওসমানী, অ্যাডভোকেট শফি কামাল, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, অ্যাডভোকেট কাওছার আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )