1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় সমন্বয়কদের হত্যাচেষ্টার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল  | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

গঙ্গাচড়ায় সমন্বয়কদের হত্যাচেষ্টার প্রতিবাদে  বিক্ষোভ মিছিল 

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর ২টায় গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল নিয়ে গঙ্গাচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে  গঙ্গাচড়া জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীদেরকে ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, সারর্জিস-হাসনাতের উপর হামলা কেন, জবাব চাই দিতে হবে’, ‘ইসকনের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘উগ্রবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘ইসকনের ঠিকানা, এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গঙ্গাচড়া উপজেলার অন্যতম সমন্বয়ক আলী আল রাদিত রোসান বলেন, হাসিনার বিরুদ্ধে লড়াই করা সকল ছাত্র সংগঠন মিলে সংহতি সপ্তাহ চলছে।
ঠিক সেই সময়ে শহীদ এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক  হাসনাত ও সার্জিসের গাড়ি বহরে হত্যার উদ্দেশ্যে ট্রাক দিয়ে হামলা করে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হাসিনা সরকার বাংলাদেশকে ভারতের করায়ত্ব রাজ্যে পরিণত করেছিলো। অবৈধ নির্বাচনের কৃতজ্ঞতা স্বরূপ ভারতকে বিভিন্ন অবৈধ সুবিধা দিয়েছে।
দীর্ঘ আন্দোলনে হাসিনাকে হটালেও ভারতে আশ্রয় নিয়ে সে এখন পর্যন্ত  ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারত তাদের কর্তৃত্ব হারানোর বিষয়টি মানতে না পেরে সনাতনী ভাইদের দাবার গুটি হিসেবে ব্যবহারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে । বাংলাদেশকে বহি:বিশ্বে  অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচিত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শাহজালাল শ্রাবণ বলেন, আমাদের মনে রাখতে হবে ইসকন হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। জুলাই বিপ্লবে সব ধর্মের সবাই মিলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে । এখনও সেই ঐক্য ধরে রেখে একসাথে ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করবো। যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে তাদের কেন হুমকির মুখে পড়তে হবে।
আমরা হাসিনাকে সরাইছি কিন্তু ভারতের এজেন্টরা নানা রূপে আমাদের মাঝে এখনো রয়ে গেছে। সরকারের কাছে ইসকনের মদদদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানাই। তারা ব্যর্থ হলে ছাত্ররা সেই দায়িত্ব হাতে নিবে। হাসনাত, সারজিসকে হামলা করে সবাইকে দমানো যাবে না। আমরা হাসনাত-সারজিসের উপর হামলাকারীদের দ্রুত বিচারের দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )