1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
দ্রুত আবু সাঈদ হত্যা মামলার শুনানী শুরু- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

দ্রুত আবু সাঈদ হত্যা মামলার শুনানী শুরু- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২১৫ জন দেখেছেন

শহীদ বীর আবু সাঈদরা সব সময় জন্মায় না, সব এলাকাও জন্মায় না, শহীদ আবু সাঈদ বীর আপনাদের এলাকায় জন্মাইছে এজন্য আপনারা ভাগ্যবান, সবাই আবু সাঈদের জন্য দোয়া করবো, আল্লাহ যেন কবরের আজাব মাফ করে, আল্লাহ যেন বেহেস্তে নসীব করে, আল্লাহ যেন তাকে শহীদের মর্যাদা দান করে, আবু সাঈদ যে বীর তার বীরত্ব বলে শেষ করা যাবে না। আবু সাঈদ হত্যাকান্ডর সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করা হবে।

সোমবার দুপুরে পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারতে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা আবু সাঈদের নামে ফাউন্ডেশন তৈরী করছেন, এ ফাউন্ডেশনে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবে আমরা তা করবো। এ সময় তিনি ফাউন্ডেশনে ১০ লক্ষ টাকার অনুদান দেন। আবু সাঈদ হত্যা মামলায় ৩ জন আসামী গ্রেফতার হয়েছে, এ মামলা যত তারাতারি সম্ভব আমরা শুনানী শুরু করবো, অন্যান্য আসামী যারা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টি ফাই করতে পারেন, আমার পুলিশ আইডেন্টি ফাই করতে পারে তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে, কাউকে কোন অবস্থায় ছাড় দেয়া হবে না।

 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, একটা ঝড় ঝাপ্টার পরেও ঘর রিপিয়ার করতে সময় লাগে, একেবারে সাথে সাথে যদি বলা যায় ঝড়ের আগে আমার ঘরটা এরকম ছিল, সেটা কি হয়ে যায়? সময় লাগে, আমাদেরও কিছু সময় দিতে হবে। আমাদের এমন কিছু নাই যে বলবো আর হয়ে যাবে, এজন্য আমাদের একটু সময় দেন, আগের থেকে পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে, এটা আস্তে আস্তে আরও উন্নতি হবে।

 

সোমবার দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পীরগঞ্জস্থ মেরিন একাডেমিতে অবতরণ করেন। পরে সড়কপথে বাবনপুরে পৌঁছান তিনি। এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম, ওসি এমএ ফারুকসহ উর্দ্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )