২ ডিসেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে সাময়িক বরখাস্তের খবর জানানো হয়।
পত্রে জানানো হয়,” বেরোবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ হত্যা মামলায় গত ১৯ নভেম্বর তারিখে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃক গ্রেফতার হওয়ায় সরকারী চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা মোতাবেক শরিফুল ইসলামকে চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
পত্রে আরও উল্লেখ্য করা হয়,বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা (Subsistence Allowance) তিনি প্রাপ্য হবেন।
উল্লেখ্য,এই আদেশ ১৯ নভেম্বর তারিখ থেকে কার্যকর হবে।