কৃষক সহিদুল ইসলাম বলেন,এই জমিতে বোরো মৌসুমে বীজতলা করে বীজ রোপন করে হাজার হাজার মন ধান উংপাদন করা হয় এবং সেই ধান আমরা বিভিন্ন জেলায় সরবরাহ করি। এই জমি যদি খনন করা হয় তাহলে আমরা এলাকার মানুষ একবারে নিঃস্ব হয়ে যাব ।
আমাদের প্রাণের দাবি এই জমি যেন খনন না করা হয়। এছাড়া সদ্য বিলুপ্ত হওয়া দাশিয়ার ছড়ার সাথে এই উপজেলার সাথে যে ৭টি সংয়োগ রিং কালভার্ট ব্রিজ রয়েছে তা খনননের ফলে ধসে গিয়ে ভবিষ্যতে সংযোগ বিছিন্ন হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
কৃষক মোবারক আলী বলেন, আমরা এই জমি দিয়ে জীবিকা নির্বাহকরি সংসার চালাই। খননের ফলে হাজার হাজার একর জমি আবাদের অনুউপযোগী হয়ে পরবে। তাই আবাদী কৃষি জমি যেন খনন করতে না পারে সে জন্য আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।