1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ত্রৈমাসিক সাধারণ সভা  | দৈনিক সকালের বাণী
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

সৈয়দপুর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ত্রৈমাসিক সাধারণ সভা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ জন দেখেছেন

নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।

সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের সভাপতি ও হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ত্রৈমাসিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সোনাখুলী মুন্সিপাড়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আহম্মদ আলী সরকার, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, আইসঢাল খিয়ারপাড়া আলিম ও ভোকেশনাল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আফজাল বিন নাজির, চওড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক, পোড়ারহাট সিদ্দিকীয়া মাদ্রাসার সুপার মাওলনা মো. মোজাম্মেল হক প্রমুখ।

সভায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন ও সংগঠনের সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এর আগে সভার শুরুতেই সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েলের অসুস্থ মা, সৈয়দপুর রাজ্জাকিয়া গফুরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রফিকুল ইসলামের অসুস্থ বাবা-মা ও কামারপুকুর ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মরহুম মো. রফিকুল ইসলামের জন্য বিশেষ দোয়া করা হয়।

সভায় সৈয়দপুর উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের কোষাধ্যক্ষ ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক ও খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মো. আমিরুল ইসলাম, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )