1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ শাখা উদ্বোধন | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

পীরগঞ্জে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ শাখা উদ্বোধন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জে রোববার সকালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপ শাখা উদ্বোধন করা হয়েছে। উপজেলা সদরের খাদ্য গুদাম সংলগ্ন বিনতি মটরস এর দ্বিতীয় তলায় ব্যাংক শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বগুড়া শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড এ এন এম মুফীদুল ইসলাম।

 

বিশেষ অতিথি ছিলেন-পীরঞ্জের বিশিষ্ট ব্যাসায়ী সাবেক চেয়ারম্যান সায়দুর রহমান। ব্যাংকের পলাশবাড়ি শাখা ব্যবস্থাপক এ এস এম রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সাজ্জাদ করিম কাদেরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-, পীরগঞ্জ ব্যবসায়ী ফোমামের সভাপতি এনামুল হক,আমীরে জামায়াত অধ্যাপক মিজানুর রহমান,জামায়াত নেতা মশিউর রহমান প্রমুখ।

 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সেবা কার্যক্রমে মাসিক,সঞ্চয়ী,চলতি ও অন্যান্য হিসাব খোলা। মেয়াদি সঞ্চয় হিসাব ,বৈদেশিক রেমিট্যান্স এর অর্থ প্রদান, সব ধরনের ঋণ সুবিধা ইসলামী শরিয়াহ্ মোতাবেক সকল ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )