1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গুমের শিকার নেতাকর্মীদের মুক্তির দাবিতে পীরগাছায় ছাত্রদলের মানববন্ধন | দৈনিক সকালের বাণী
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

গুমের শিকার নেতাকর্মীদের মুক্তির দাবিতে পীরগাছায় ছাত্রদলের মানববন্ধন

পীরগাছা(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৭ জন দেখেছেন

রংপুরের পীরগাছা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পীরগাছা সরকারি কলেজ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

কলেজ ছাত্রদলের ব্যানারে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি তুলে এ মানববন্ধন করেন তারা।

 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক জিসানুর রহমান জনি, কলেজ ছাত্রদল নেতা আবির হোসেন লিমন, শামিম সরকার ও সজিব মিয়া।

 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু, রাকিবুল হাসান মিঠু, সালমান রহমান, ফজলুর রহমান, বাবু, সোহেল, রাকিব, জনস, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান প্রান্তিক, কলেজ ছাত্রদল নেতা রাজ, জিতু, মাহি, পাপন ও সিয়াম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )