1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরবেন আকাশ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরবেন আকাশ

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ জন দেখেছেন
পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরে দেখার উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর বের হয়ে ৯ টি জেলা ঘুরে বাড়িতে ফেরেন আকাশ (১৯)  এরপর দ্বিতীয় দফায় গত ১ ডিসেম্বর বের হয়ে এখন পর্যন্ত ৭ জেলা ঘুরেছেন তিনি।ইচ্ছে পায়ে হেঁটে ৬৪ জেলা ঘুরবেন এই যুবক। বুধবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা হতে সকাল ১০ টায় পায়ে চিলমারী উপজেলায় পৌছান বিকেল সাড়ে চার টার দিকে। চিলমারীতে অবস্থান করে আগামীকাল গাইবান্ধা জেলার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেবেন তিনি।
আকাশ আহমেদ(১৯)চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র। আকাশ আহমেদ জানান,  অনেকেই তো যানবাহন বা বিভিন্ন ভাবে জেলা ঘুরেছেন।  আমার কাছে মনে হয়েছে আমি পায়ে হেটেই ৬৪ জেলা ঘুরব। সেই আমি বেরিয়ে পড়েছি। ইনশাআল্লাহ আমি ৬৪ জেলায় পায়ে হেটেই ঘুরে আসতে পারব। পথে ঘাটে কোথাও সমস্যা হয়নি। সকলেই সহযোগিতা করেছেন। আজকে কুড়িগ্রাম জেলা ছিল ১৫ তম। এখন গাইবান্ধা হয়ে বগুড়া জেলার উদ্যেশ্যে যাবেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )