1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায়  কারা নির্যাতিতদের সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

গঙ্গাচড়ায়  কারা নির্যাতিতদের সংবর্ধনা ও মিলন মেলা অনুষ্ঠিত

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩০০ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের উদ্যোগে কারা নির্যাতিত নেতাকর্মীদের সংবর্ধনা ও প্রাক্তন সদস্যদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) গঙ্গাচড়া উপজেলা শাখার কার্যালয় মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা এনামুল হক বলেন, “দীর্ঘ ১৬ বছর ধরে এই জালিম সরকার আমাদের উপর মিথ্যা মামলা, কারাভোগ, এবং হত্যার ষড়যন্ত্র চালিয়ে  গিয়েছে। আল্লাহর রহমতে আমরা কখনোই পিছুপা হইনি। ইসলামের বিজয় কায়েম করতে আমাদের সংগ্রাম চলবে।”
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী কেন্দ্রীয়  সাবেক প্রচার সম্পাদক রোকন উদ্দিন খান বলেন, “স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত। জনগণকে ইসলামী আদর্শে ফিরিয়ে আনার মাধ্যমেই দেশের প্রকৃত শান্তি বজায় রাখা সম্ভব।”
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে দিনাজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ বলেন, “আমাদের আন্দোলন নিপীড়িত জনগণের মুক্তি এবং আল্লাহর বিধান  বাস্তবায়নের জন্য। ত্যাগের এই পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”রংপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী বলেন,জুলুম নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার ছিল এবং  আছে। একটি মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রগঠনে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম।
অনুষ্ঠানটি কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মাননা প্রদান এবং প্রাক্তন সদস্যদের পুনর্মিলনীর মধ্য দিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )