রৌমারী ক্যাম্পের হাবিলদার জোয়াহের আলী জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আন্তর্জাতিক সীমানা ১০৬৪ পিলার থেকে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যান্তরে সদর ইউনিয়নের নটান পাড়া এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় ১২ বোতল রয়েল গ্রীন ও ১২ বোতল ভোডকা ভারতীয় মদ আটক করা হয়। তবে ভারতীয় ওইসব মদ ফেলে রেখে পালিয়ে যায় মাদক কারবারি। তিনি আরও জানান, এ বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে।