1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
 কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

 কাউনিয়ায় যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৭ জন দেখেছেন
রংপুরের কাউনিয়া উপজেলায় কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার ২৯ ডিসেম্বর ভোরে উপজেলার কুর্শা ইউনিয়নের মহেশা এলাকায় নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে রংপুর মেট্রোপলিটন তাজহার থানা পুলিশের কাছে সোপর্দ করে যৌথ বাহিনী।
গ্রেফতার আব্দুল মজিদ রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও মহেশা গ্ৰামের মৃত কপিল উদ্দিনের ছেলে। রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহ আলম সর্দার গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহ আলম সর্দার জানান, রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে তাজহাট এলাকায় ছাত্র জনতার উপর হামলায় ওমর ফারুক আহতের ঘটনার  মামলায় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ এজাহারভুক্ত আসামি। যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে ভোরে গ্ৰেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )