1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়া বাজারের  নানা সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

গঙ্গাচড়া বাজারের  নানা সমস্যা সমাধানে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ জন দেখেছেন
রংপুর জেলার সব চেয়ে নিকটতম উপজেলা  গঙ্গাচড়া। আর এই উপজেলার কেন্দ্রীয় বাজার গঙ্গাচড়া হওয়ায়  বাজারের জিরো পয়েন্টের  যানজট, ফুটপাত দখল এবং বাজার সম্পর্কিত অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ( 0২ জানুয়ারি) একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি,  আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী,অটো ও রিক্সা -ভ্যান শ্রমিকসহ সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় যানজট নিরসনে বাজার এলাকার সঠিক ব্যবস্থাপনা, ফুটপাত মুক্ত রাখার উদ্যোগ এবং অবৈধ দখলদারদের উচ্ছেদের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ফুটপাতগুলো সাধারণ পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে ব্যবসায়ী নেতাদের সহযোগিতা চাওয়া হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “গঙ্গাচড়া বাজারের যানজট ও ফুটপাত দখলের সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে সকলের সহযোগিতা প্রয়োজন। প্রশাসন একা এটি করতে পারবে না। জনগণের অংশগ্রহণই সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে।”
সভায় একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে বাজার এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা শক্তিশালী করা।ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে সাধারণ পথচারীদের জন্য উন্মুক্ত করা।বাজারের প্রবেশ ও বহির্গমন পথগুলো সচল রাখতে সঠিক ব্যবস্থা নেওয়া।ব্যবসায়ীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় অংশগ্রহণকারীরা এই সমস্যাগুলোর দ্রুত সমাধান আশা করেন এবং নিয়মিত তদারকির ওপর জোর দেন। সভা শেষে বাজার পরিদর্শন করে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )