1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বেরোবিতে তিন দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন কঠোর কর্মসূচির হুঁশিয়ারি | দৈনিক সকালের বাণী
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

বেরোবিতে তিন দফা দাবি আদায়ে সংবাদ সম্মেলন কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮০ জন দেখেছেন
জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিতসহ দ্রুত অপরাধীদের নাম প্রকাশের তিন দফা দাবিতে রংপুরে সংবাদ সম্মেলন করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।

শনিবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, গেল দুই মাস আগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় প্রশাসনের পক্ষ থেকে ছাত্র আন্দোলনে জড়িত ৭২ জন অপরাধীর তালিকার কথা উল্লেখ করা হলেও এখনো তাদের নাম প্রকাশ করা হয়নি। তাই আগামী ৫ জানুয়ারীর মধ্যে অপরাধীদের তালিকা প্রকাশ ও ছাত্র সংসদ নির্বাচনের ফুল রুট ম্যাপ ঘোষনার দাবি জানান তারা।

এসময় আবু সাঈদের রক্তমাখা ক্যাম্পাসে লেজুরবৃত্তিক রাজনৈতিক কর্মকান্ডে জড়িতদের শাস্তির নীতিমালা প্রকাশেরও দাবী তোলেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে আগামী ৬ জানুয়ারী থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিন দফা দাবি আদায়ের ওপর বক্তব্য রাখেন, রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব বেরোবির শিক্ষার্থী রহমত আলী, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, আশিকুর রহমান, বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )