উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার আফতাবুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, “প্রযুক্তি ও উদ্ভাবন আমাদের জীবনকে সহজ এবং উন্নত করেছে। আজকের এই প্রদর্শনী স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবনী শক্তি ও সম্ভাবনাকে সামনে নিয়ে এসে তরুণ প্রজন্মের উদ্ভাবনী চেতনা জাগ্রত করতে এই আয়োজন গুরুত্বপূর্ণ।
স্থানীয় প্রযুক্তির সঠিক ব্যবহার আমাদের উন্নয়ন প্রচেষ্টাকে আরও গতিশীল করবে।”বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাইন্টিফিক অফিসার বিসিএসআইআর সাগিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আবু মো. আলেমুল বাসার, গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আল এমরান, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাহবুবা আক্তার মলী। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করিমসহ উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা – কর্মচারী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র নেতা এবং শিক্ষার্থীবৃন্দ।
প্রদর্শনীতে নিজেদের উদ্ভাবন তুলে ধরতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রকৌশলী দপ্তর , উপজেলা যুব উন্নয়ন কার্যালয়,উপজেলা পল্লী উন্নয়ন দপ্তর, কাচ ও সিরামিক গবেষণা ও পরীক্ষণ ইনস্টিটিউট , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর, গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়,গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় সু সজ্জিত স্টল দিয়ে মেলাটিকে সাফল্য মন্ডিত করে।