1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চাঁদাবাজির মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

চাঁদাবাজির মামলায় আ’লীগ নেতা গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ২১০ জন দেখেছেন

চাঁদাবাজির মামলায় রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা খাদ্য গোদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর উপজেলার চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক-কর্মচারীদের হুমকি ও মারধর এবং চাঁদাবাজির অভিযোগ উঠে।

 

 

এ ঘটনায় ২০২৪ সালের ১০ অক্টোবর থানায় একটি মামলা করেন প্রধান শিক্ষক আব্দুল ওহাব। এতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনের নামে মামলা করা হয়। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, সোমবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )