


দিনাজপুরের নবাবগঞ্জে সরকারি ভাবে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা পরিষদ মার্কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আনিসুর রহমান।
এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ ওয়াদুদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোফাখ্খরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে, সাবেক ইউ,পি সদস্য রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য অফিস সুত্রে জানা গেছে- উপজেলায় ২টি স্থানে সপ্তাহে পাঁচ দিন এ কার্যক্রমের আওতায় একজন চাল ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি চাল ৩০ টাকা দরে কিনতে পারবেন।