1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২১০ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় শহীদ আবু সাইদ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১ টায় কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম।
ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আবু হোসেন, অর্থ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহ-সম্পাদক রেজাউল করিম, কার্যকরী সদস্য সাফিউল আলম, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরিফুল ইসলাম এবং ইউনিয়ন পরিষদ সচিব আব্দুর রাজ্জাক।
এ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবের চেষ্টা চালানো হয়। এলাকাবাসী ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসার সঙ্গে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )