1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন চত্বরে সৌন্দর্য বৃদ্ধি প্রতিদিনই দর্শনার্থীদের ভীড় | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন চত্বরে সৌন্দর্য বৃদ্ধি প্রতিদিনই দর্শনার্থীদের ভীড়

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১৮১ জন দেখেছেন

“সৌন্দর্য বৃদ্ধি” সংসারে প্রত্যেকটি মানুষের সাথে কোননা কোনভাবে জড়িত;বাহ্যিকভাবে অথবা অর্ন্তনিহিত রূপে। বাহ্যিক সৌন্দর্যকে আমরা প্রত্যক্ষ দেখতে পাই। তাই আমরা তাকে সুন্দর আখ্যা দিয়ে থাকি। তবে ভিতরকার সৌন্দর্য চিরন্তন চিরস্থায়ী যা দেখা যায়না শুধু অনুভব করা যায়।

 

মানুষের সৌন্দর্যের এই বোধ সুন্দরের রূপটিকে খুঁজে নেয় অখন্ড নিখিল বিশ্বের পরিপ্রেক্ষিতে। সুন্দরের এই অখন্ড রূপের মধ্যে যে আনন্দ আছে তাকে অন্তরে অনুভব করে ও তার নিরন্তর বিকাশের মাধ্যমেই আমাদের মনের বিকাশ, চিন্তা-চেতনার বিকাশ।

এই অনুভব থেকে ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন চত্বরে নেয়া হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ। কথিত আছে এক সময় ভূরুঙ্গামারী উপজেলা প্রচুর নদী-নালা খালবিল ছিলো। এসব নদীনালা খালবিলে প্রচুর রুই মাছ পাওয়া যেত। স্থানীয়ভাবে ছোট ছোট রুই মাছ ‘ভূরুঙ্গা’ নামে পরিচিত ছিলো। লোকজন দলবেঁধে মাছ ধরতে যাওয়ার সময় একে অপরকে বলতো ‘চল ভূরুঙ্গা মারতে যাই।’ এই ‘ভূরুঙ্গা’ ও ‘মারা’ থেকে ভূরুঙ্গামারী নামের উৎপত্তি হয়েছে। এই থিমকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে তৈরী করা হয়েছে মাছের ফোয়ারা।

 

 

এছাড়া শিশু কিশোরদের বিনোদনের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনিক ক্যাম্পাসের অভ্যন্তরে পার্কটির আধুনিকায়ন করা হয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়সি শিশু কিশোর ও শিক্ষার্থীরা এখানে এসে খেলাধূলা ও বিনোদনের জন্য ভিড় করে। পার্কে ঘুরতে আসা নবম শ্রেণির ছাত্র রুহুল, আমান ও জিয়া জানান, আমাদের বিনোদনের কোন ব্যবস্থা নেই। পার্কে এসে বিনোদন ও খেলাধুলা করি। ইউপি চেয়ারম্যান, কামরুজ্জামান জানান, উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগের কারনে উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। স্থানীয় লোকজনের বিকেল ও সন্ধ্যা বেলায় ঘোরার একটা জায়গা হয়েছে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস জানান, ফোয়ারা নির্মাণ ও পার্কের আধুনিকায়ন ছাড়াও উপজেলা প্রশাসনের সভাকক্ষ, শিল্পকলা একাডেমির স্ট্যুডিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের অফিস কক্ষ আধুনিয়ান করা হয়েছে। তিনি জানান, প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এসকল প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। সময় পেলে আরো সুন্দর ও গোছানো ক্যাম্পাস করা যেত। তিনি বলেন, সৌন্দর্য মানুষের মনকে প্রফুল্ল করে ও কর্মস্পৃহা তৈরী করে। এ ধারণা নিয়েই কাজ গুলো করার চেষ্টা করা হয়েছে। আশাকরি বিষয়টি সকলের ভালো লাগবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )