1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সুপার ওভারে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ২৬৯ জন দেখেছেন

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে শ্রীলঙ্কা সফর করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। যেখানে প্রথম দুই ম্যাচ টানা হেরে বাজে শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় তারা। শেষ দুই ম্যাচ জিতে সিরিজ ড্র করে। এবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও টানা জয় পেল জুনিয়র টাইগ্রেসরা।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে সুপার ওভারে হারিয়েছে বাংলাদেশ। গত আসরের রানার্সআপকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে পা রাখতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরে টস জিতে আগে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করে ইংল্যান্ড। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১১৩ রানে থামে বাংলাদেশ। ফলে খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশ। যেখানে বড় অবদান সাদিয়া আক্তারের। তিনি ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংস খেলেন। যেখানে একটি ছক্কা হাঁকিয়েছেন এই ব্যাটার। ইংল্যান্ডের হয়ে বল হাতে ছিলেন বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যান। সুপার ওভারে ১২ রানের লক্ষ্যমাত্রা পেরোতে পারেনি ইংল্যান্ড। গুরুত্বপূর্ণ এই সময়ে হাবিবা আক্তারের ওপর ভরসা রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া। অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন এই পেসার। হাবিবার প্রথম ৫ বল থেকে ইংলিশ মেয়েরা সংগ্রহ করে ৯ রান। ফলে শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। তবে ২ রানের বেশি নিতে পারেননি প্রিশা তানাওয়ালা।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ নারী জাতীয় দল এর আগে ইংল্যান্ডের মেয়েদের হারাতে পারেননি। অনূর্ধ্ব ১৯ দল এর আগে তাদের বিপক্ষে খেলেওনি। তাই বয়সভিত্তিক ও জাতীয় দল সবমিলিয়ে এবারই প্রথম ইংলিশ নারীদের হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠবে আগামী ১৮ জানুয়ারি। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। ‘ডি’ গ্রুপ থেকে লড়ছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )