1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সীমান্তে লাশের বিচার আন্তর্জাতীক আদালতে করতে হবে- সারজিস আলম | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

সীমান্তে লাশের বিচার আন্তর্জাতীক আদালতে করতে হবে- সারজিস আলম

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৯১ জন দেখেছেন

‘মার্চ ফর ফেলানী” কর্মসুচীতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয় সারজিস আলম বলেছেন, আর যদি আমার কোন ভাই বা আমার কোন বোন আমাদের ওই সীমান্তে আমাদের তাঁরকাটায় লাশ ঝুলে থাকে তাহলে কাঁটাতারকে লক্ষ্য করে আজকের মার্চ ফর ফেলানীর মত লং মার্চ করা হবে। আর যদি পরবর্তীতে আমাদের সেই মার্চ তাঁরকাটাকে উদ্দিশ্য করে হয় তাহলে আমাদের লক্ষ তাঁরকাটাকে ভেদ করে যতদুর দৃষ্টি যায় ততদুর যাবে।

 

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট করে পৃথিবীর প্রত্যেকটি দেশকে একটি কথাই বলতে চাই, এই যে সীমান্ত হত্যা, কাটাতার দেয়ার নামে জোড় করে বাধা দেয়ার জন্য যে প্রয়াস তা রুখে দেয়ার জন্য নতুন করে যে অভ্যুথান হয়েছে এই অভ্যুথানের ¯ফুলিঙ্গ সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া হবে।

তিনি বলেন, কুড়িগ্রামে মার্চ ফর ফেলানী থেকে বলতে চাই আমরা বাংলাদেশের সীমান্তে কোন লাশ দেখতে চাই না। বাংলাদেশের যত নাগরিককে সীমান্তে লাশ করা হয়েছে তার বিচার আন্তর্জাতীক আদালতে করতে হবে।

 

তিনি বলেন, ছাত্রজনতা আন্দোলনের মাধ্যমে যে নতুন বাংলাদেশ দিয়েছে সেই ছাত্র জনতা নতজানু পর রাষ্ট্র নীতি মেনে নিবে না। আগামীতে বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক না কেন তারা যদি ক্ষমতা আকড়ে ধরার জন্য কোন দেশের দালাল হোন তাহলে তাদের পরিনতি খুনি হাসিনার মতো হবে।

লং মার্চের শুরুতে ফেলানী হত্যাসহ সীমান্তে সকল নাগরিক হত্যার বিচার, সীমান্তে মরণঘাতী অস্ত্র বন্ধ, শহীদ ফেলানীর নামে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবনের নাম করণ, নতজানু পররাষ্ট্রনীতি বাতিল করে সাম্যের ভিত্তিতে পররাষ্ট্রনীতি গ্রহণ ও কুড়িগ্রামের চরের জীবনজীবিক উন্নয়নে নদী সংস্কারের ৫ দফা দাবি জানান সারজিস আলম।

 

 

সভা শেষে ফেলানীর বাড়িতে গিয়ে শেষ হয় দিনের কর্মসূচী। এখানে ফেলাণীর কবর জিয়ারত করেন সারজিস আলমসহ লংমার্চে অংশ গ্রহণকারীরা।

লং মার্চে আরও উপস্থিত ছিলেন , জাতীয় নাগরিক কমিটির যুগ্নআহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কেন্দ্রিয় সংগঠক আবু সাইদ লিয়ন, যুগ্ন মূখ্য সংগঠক নিজামউদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় নির্বাহী সদস্য রিফাতসহ অন্যান্য নেতারা। এছাড়াও লং মার্চে ফেলানীর বাবা নুর ইসলামও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )