1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

পার্বতীপুরের বেলাইচন্ডীতে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৪৩৪ জন দেখেছেন

দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সাড়ে তিনটায় উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড সংলগ্ন মুনপুরা মাঠে অষ্টম ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলাটি অনুষ্ঠিত হয়।
চতুর্থ খেলাটিতে নীলফামারী ফুটবল কোচিং সেন্টার বনাম কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে নীলফামারী ফুটবল কোচিং সেন্টার ১-০ গোলে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব হারিয়েছে।

 

 

খেলার প্রথমার্থে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয়ার্ধের একেবারে শেষ দিকে নীলফামারী ফুটবল কোচিং সেন্টারের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. রবি দলের পক্ষে একমাত্র গোলটি করেন। এতে নীলফামারী ফুটবল কোচিং সেন্টার ১-০ গোলে কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাবকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছে। গতকালকের খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নীলফামারী ফুটবল কোচিং সেন্টারের ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো. রবি।

চতুর্থ খেলাটিতে রেফারির দায়িত্ব পালন করেন রেফারী মো. রিমন মাহমুদ জাহিদ। আর সহকারী রেফারী ছিলেন ফজলুল হক ও মো. আলমগীর হোসেন। আর পুরো টুর্ণামেন্টের খেলায় ধারা বর্ণনা রয়েছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার স্বনামখ্যাত ধারা ভাষ্যকার মো. তাইফুল ইসলাম তফু এবং পার্বতীপুুরের মো. খোরশেদ রায়হান।

 

গতকালকের খেলায় প্রধান অতিথি ছিলেন পার্বতীপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও পাবর্তীপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. জাহাঙ্গীর আলম সরকার। এতে সভাপতিত্ব করেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম। টুর্নামেন্ট পরিচালনায় রয়েছেন পরিচালক বেলাইচন্ডী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. হানিফ।

এ সময় অন্যান্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিপ্লব, সাবেক সভাপতি একেএম খুরশীদ আলম মজনু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া পিন্টু, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনটির সকল সদস্যরা উপস্থিত ছিলেন। গতকালকের চতুর্থ খেলাটিতে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী নানা বয়সী মানুষ উপস্থিত হয়ে তীব্র উত্তেজনাপূর্ণ খেলাটি উপভোগ করেন।

 

 

আগামী ২৪ জানুয়ারি (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে সৈয়দপুর ফুটবল একাডেমি বনাম পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি পরস্পরের মুখোমুখি হবে।

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধনে করেন দিনাজপুর – ৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ।

দিনাজপুরের পার্বতীপুরের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এবারের অষ্টম আসরে পঞ্চগড়, রংপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, নীলফামারী, কুষ্টিয়া ও বগুড়াসহ মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।

 

 

এতে অংশ গ্রহনকারী ফুটবল দলগুলো হচ্ছে, পঞ্চগড়ের বোদা উপজেলা টু-স্টার ফুটবল একাডেমি, রংপুরের পীরগঞ্জের জয় স্পোটিং ক্লাব, রাজশাহীর ফুটবল একাডেমি, সিরাজগঞ্জের সবুজ সংঘ ইয়াং স্টার ক্লাব, কুষ্টিয়া পোড়াদহ্ ওয়ান্ডার্ট ক্লাব, বগুড়ার শেরপুর ফুটবল একাডেমি, নীলফামারীর ফুটবল কোচিং সেন্টার ও সৈয়দপুর ফুটবল একাডেমী।

আগামী ৭ ফেব্রুয়ারি (শুক্রবার) টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আর ওই ফাইনাল খেলার মধ্যদিয়ে দিনাজপুরের পার্বতীপুরে বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-২০২৫ইং টুর্নামেন্টের অষ্টম আসরের পরিসমাপ্তি ঘটবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )