1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু আটক | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

প্রেমিকের হাত ধরে বাংলাদেশে ভারতীয় গৃহবধু আটক

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১৯ জন দেখেছেন
সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধু। উদ্দেশ্য ছিল প্রেমিককে বিয়ে করে বাংলাদেশেই ঘর বাধবেন। কিন্তু তাদের সে আশা পূরণ করতে দেয়নি বেরসিক বিজিব’র সদস্যরা। দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধু।
ঘটনাটি ঘটেছে রবিবার( ১৯ জানুয়ারী )  বিকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা রবিবার সন্ধ্যায় বাংলাদেশী সহযোগী সহ আটক দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।
আটককৃতরা হলেন, ভারতের পুর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।
এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশীসহ তিনজনকে থানায় সোপর্দ করেছে।  এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )