1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
অবৈধ বালু উত্তোলন বন্ধে  অভিযানে জরিমানা  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

অবৈধ বালু উত্তোলন বন্ধে  অভিযানে জরিমানা 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২৩২ জন দেখেছেন
রংপুরের গঙ্গাচড়ায় মাহমুদ হাসান মৃধা   উপজেলা নির্বাহী অফিসার হিসেবে  যোগদানের পর থেকেই উপজেলার সর্বস্তরের মানুষের স্বস্তির বাতাস বইছে। মাদক নিয়ন্ত্রণ , আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন , বাজার ব্যবস্থাপনা, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতাসহ জনস্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয়ে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
সেই ধারাবাহিকতায় (২০ জানুয়ারী) গভীর রাতে লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রীজের নিচ থেকে  অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে মো: সিরাজুল ইসলাম নামক একজন বালু কারবারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এসময় তিনি বলেন, গংগাচড়া উপজেলার প্রতিটি জায়গায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে অভিযান চলমান আছে এবং অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসারের এমন দু:সাহসী অভিযানকে স্বাগত জানিয়ে এলাকার সাধারণ মানুষ বলেন,অভিযান পরিচালনায় ইউএনও স্যারের যথেষ্ট সুনাম আছে, আমরা আশা করি এমন অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ সকল কার্যক্রম বন্ধ হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )