1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
বরিশালকে টেনে তুললেন রিয়াদ-রিশাদ | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন

বরিশালকে টেনে তুললেন রিয়াদ-রিশাদ

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৮৭ জন দেখেছেন

১৬ রানে ৩টি আর ৮৭ রানে নেই ৬ উইকেট। ১০০-১২০ করাই যেন কঠিন হয়ে গিয়েছিল ফরচুন বরিশালের জন্য। খাদের সে কিনারা থেকে দলকে টেনে তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ আর রিশাদ হোসেন।এই যুগলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে ৯ উইকেটে ১৬৭ রানের লড়াকু পুঁজিই গড়ে ফেলেছে বরিশাল। অর্থাৎ জিততে হলে খুলনা টাইগার্সকে করতে হবে ১৬৮ রান।

 

চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বরিশাল। মেহেদী হাসান মিরাজ প্রথম ওভারে বল হাতে নিয়ে টানা দুই ডেলিভারিতে ফেরান তামিম ইকবাল আর ডেভিড মালানকে। দুজনই পান গোল্ডেন ডাক। এরপর রানআউট হয়ে বিপদ বাড়ান মুশফিকুর রহিম (৪ বলে ৫)। ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয় কিছুটা সময় দলকে ভরসা দেন। কিন্তু মোহাম্মদ নবি (১), ফাহিম আশরাফরা (৯) ব্যর্থ হলে চরম বিপদে পড়ে বরিশাল।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )