1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়া থানা পুলিশের ভূমিকায়  জনমনে নানা প্রশ্নের সৃষ্টি  | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

গঙ্গাচড়া থানা পুলিশের ভূমিকায়  জনমনে নানা প্রশ্নের সৃষ্টি 

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৫১১ জন দেখেছেন
গোটা দেশের ন্যায় রংপুর জেলার গঙ্গাচড়াকে মাদক মুক্ত করার কথা থাকলেও  উপজেলায় চিহ্নিত মাদক জোন হিসেবে পরিচিত মর্নেয়ার তালপট্টি, ভাঙ্গাগড়া, চড় আলাল, জমচওড়া, গজঘণ্টা ইউনিয়নের জয়দেব,  উমর বালাটারী, কৈপাড়া, লক্ষ্মীটারী ইউনিয়নের  মহিপুরের চরাঞ্চল, গঙ্গাচড়ার মনাকষা, দোলাপাড়ার ন্যায়  উপজেলার অসংখ্য চিহ্নিত এলাকায় রমরমা মাদক কারবার নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না । বিপরীতে মাদক নিয়ন্ত্রনে থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে  নানা প্রশ্ন দেখা দিয়েছে ।
 গঙ্গাচড়ার মনাকষা থেকে মাদক নির্মূলের জন্য এলাকার সচেতন নাগরিক মানববন্ধন করে, ফলশ্রুতিতে ইউএনও থানাপুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় মতবিনিময় করেন। পুলিশ মাদক নির্মূলে বিশেষ কোন দৃষ্টান্ত স্থাপন করতে  না পারলেও, মঙ্গলবার দিবাগত রাতে গঙ্গাচড়ার মনাকষা এলাকার জমির উদ্দীনের ছেলে চিহ্নিত মাদক কারবারি নুরুজ্জামানকে দুটি মোবাইল ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। গঙ্গাচড়া মডেল থানা পুলিশ নুরুজ্জামানের দীর্ঘদিন রেট দিয়েও মাদকসহ গ্রেফতারে ব্যর্থ হয়েছে। অথচ এক রাতের অভিযানে সেনাবাহিনী তাকে গ্রেফতারে সক্ষম হওয়ার বিষয়টি জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। অভিযানে সাথে থাকা গঙ্গাচড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলী আল রাদিত রোসান এবং ওই এলাকারই শাকিল শুরু থেকে শেষ পর্যন্ত  অভিযানে উপস্থিত থাকার শর্তে   রাদিত বলেন, আমি কিছুটা আশ্চর্য হয়েছি মনাকষা গঙ্গাচড়া মডেল থানা থেকে সম্ভাব্য  ২ কি: মি : মধ্যেই পরে। এত নিকটবর্তী হওয়া সত্ত্বেও থানা পুলিশ দীর্ঘদিন চেষ্টা করে ব্যর্থ হওয়ার পিছনে কোন রহস্য লুকিয়ে আছে? অথচ সেনাবাহিনী ঠিকই গোপন সংবাদের ভিত্তিতে এক রাতে  নুরুজ্জামানকে দুটি মোবাইল ও ৫০০ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে গ্রেফতার করে। এছাড়াও আলমবিদিতর ইউনিয়নের মেয়ে ছেলের একটি ঘটনাও কাছে থেকে  দেখেছি ।
উভয় পক্ষের মধ্যে সমোঝতার পরও কেন তাদের চালান দিয়েতে হয়েছে,  আমি বুঝি নাই কিংবা এটা কতটুকু জনবান্ধন সেবার মধ্যে পরে আমার জানা নাই। আবার হতবাক হয়েছি সেনাবাহিনী যখন অভিযান শেষে থানা পুলিশকে আসার জন্য ফোন দেয়, তখন থানা পুলিশ কোন রাস্তা দিয়ে যেতে হবে সেনাবাহিনীকে এমন প্রশ্ন করাটা আমাকে হতবাক করেছে। এরকম হয়রানি মুলক অনেক মৌখিক অভিযোগ আমাদের কাছে এসেছে।
মনাকষা এলাকার মিলন বলেন, আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই, পুলিশ কিছু করতে না পারলেও, সেনাবাহিনী একরাতেই গ্রেফতার করে দেখিয়ে দিল। একই এলাকার মহুবর বলেন, এরকম নিরপেক্ষ অভিযান হলে, মাদক কারবার বন্ধ হবে। এবিষয়ে থানা পুলিশের ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে অফিসার ইনচার্জ আল এমরান বলেন,সেনাবাহিনী সফল হয়েছে, আমরা সফল হতে পারি নাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )