1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগঞ্জে বিএডিসি'র গভীর নলকূপ বিক্রির অভিযোগ | দৈনিক সকালের বাণী
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

পীরগঞ্জে বিএডিসি’র গভীর নলকূপ বিক্রির অভিযোগ

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৪০১ জন দেখেছেন

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাঁতার পুর মৌজায় বিএডিসি’র আওতাধীন গভীর নলকূপটি সেচ পরিচালনাকারীর দায়িত্বে থাকা ম্যানেজার সহ সদস্য কর্তৃক গোপনে স্থানীয় প্রভাবশালীদের কাছে বিক্রির অভিযোগ উঠেছে । অভিযোগে জানা গেছে, তাঁতারপুর সহ এলাকার কৃষকেরা দীর্ঘদিন ধরে জমিতে সেচের জন্য উক্ত গভীর নলকূপটির উপর নির্ভরশীল । তবে কৃষকেরা সেচের জন্য পর্যাপ্ত পানি না পাওয়ায় প্রত্যাশিত ফসল উৎপাদনে ব্যর্থ হয়।এতে কৃষকেরা অনেকটাই ক্ষুব্ধ।এ জন্য এলাকার কৃষকেরা গভীর নলকুপটিকে পরিবার কেন্দ্রিক হওয়াকে দায়ী করছেন । তাদের মতে গভীর নলকূপটি স্থাপনের পর থেকেই শিমুলবাড়ী গ্রামের হিরু মিয়ার পরিবারের সদস্যরা কমিটি হয়ে পরিবার কেন্দ্রিক গভীর নলকুপটি ইচ্ছেমত পরিচালনা করে আসছেন ।

 

 

কৃষক আমিনুল ইসলাম, আহাদ আলী, সিরাজুল ইসলাম, রহিম মিয়া, রন্জু মিয়া অভিযোগ করে বলেন, বছরের পর বছর পারিবারিক কমিটি দিয়ে পরিচালনা করা হচ্ছে নলকূপটি । সেচ পরিচালনা কমিটিতে ওই সেচের আওতায় সাধারণ কোন কৃষককে সদস্য করা হয়নি। অপর কৃষক জাকির হোসেন,ইসমাইল, রাজা মিয়া, আব্দুর রশিদ, সায়েদ বলেন, সরকারী সম্পত্তি গভীর নলকূপের ম্যানেজার সহ অন্যান্য সদস্যরা মিলে মোটা অংকের টাকার বিনিময়ে স্থানীয় কয়েক জনের কাছে বিক্রির চেষ্টা করছেন। তারা সহ এলাকাবাসী গভীর নলকুপটির পরিচালনা কমিটি ও ম্যানেজার বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়েছেন ।

 

 

এলাকার কৃষকেরা মনে করেন, উক্ত গভীর নলকুপের আওতাভুক্ত কৃষকদের মতামতের ভিত্তিতে একটি পরিচালনা কমিটি গঠিত হলে গভীর নলকূপটির আওতাধীন সকল কৃষক তাদের পর্যাপ্ত সেচের মাধ্যমে প্রত্যাশিত ফসল উৎপাদনে সক্ষম হবেন । এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা বিএডিসি’র উপ-সহকারী (নির্মাণ) কর্মকর্তা নাজমুস সাদাত গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি।একই পরিবারের সদস্যরা গভীর নলকূপটি পরিচালনা করছেন ,তা আমার জানা ছিলো না । তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে । এ বিষয়ে জানতে চাইলে বিএডিসি রংপুর জোনের সহকারী প্রকৌশলী (সওকা) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন , এ ব্যাপারে অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )