1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ঘন কুয়াশাও | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ঘন কুয়াশাও

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ জন দেখেছেন

আগামী ২৪ ঘণ্টায় নোয়াখালী, কুমিল্লা অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুএক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

একইসঙ্গে এসময়ে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ফলে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার (১ ফেব্রুয়ারি) সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

 

 

এছাড়া রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে। এছাড়া বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা পর্যালোচনায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের টেকনাফে। যার পরিমাণ ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়। যার পরিমাণ ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময়ের মধ্যে বরিশাল বিভাগে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )