1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ীতে অধ্যক্ষসহ আ: লীগের ৩ নেতা গ্রেফতার | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ফুলবাড়ীতে অধ্যক্ষসহ আ: লীগের ৩ নেতা গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এবং কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) সহ আওয়ামীলীগ ও যুবলীগের তিন নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। শনিবার (১ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় গ্রেফতারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৩১জানুয়ারী) রাতে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে তিনটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুল্লাহেল বাকি খন্দকার উপজেলার বড়লই গ্রামের মৃত আবুল হোসেন খন্দকারের ছেলে। গ্রেফতার অন্য দুই নেতা হলেন, বড়ভিটা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বড়ভিটা সেনের খামার গ্রামের কবিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে প্রতাপ চক্রবর্তী (৪৭)  এবং ফুলবাড়ী উপজেলা যুবলীগ নেতা, উপজেলার বোয়াইলভীড় গ্রামের নুরুল ইসলামের ছেলে  ও বোয়াইলভীড় টেকনিক্যাল কলেজের প্রদর্শক জোয়ারদার আব্দুল খালেক (৪৪)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেখ হাসিনার দেশত্যাগের পর বাকি খন্দকার সহ অন্যান্যরা দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন। শুক্রবার রাতে তারা এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে ৪ আগষ্ট ফুলবাড়ীতে ছাত্রজনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )