1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঙ্গাচড়ায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ ক্ষতি ৫০ লক্ষ টাকা | দৈনিক সকালের বাণী
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

গঙ্গাচড়ায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ ক্ষতি ৫০ লক্ষ টাকা

গঙ্গাচড়া ( রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৫ জন দেখেছেন

প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার দক্ষিণ কোলকোন্দ মিয়াজি পাড়ায় সৌদি প্রবাসী আলী মর্তুজার ছেলে নুরুন্নবী বাণিজ্যিক উদ্দেশ্যে দেড় একর জমি খনন করে পুকুর করে যথারীতি মাছ চাষ করে আসছিলেন। জানা গেছে, প্রতিবেশী এক মহিলার সাথে পুকুরের বেড়ায় কাপড় শুকাতে দেয়াকে কেন্দ্র করে তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। শনিবার গভীর রাতে মাছ নিধনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক ওই পুকুরে বিষ (কীটনাশক) ট্যাবলেট প্রয়োগ করে।

 

ফলে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ পানিতে ভাসতে দেখে পুকুরের তদারকির দায়িত্বে থাকা ব্যক্তি নুরুন্নবীকে জানান। পরে নুরুন্নবীর বাবা আলী মর্তুজা, প্রতিবেশী আব্দুল মান্নান, শাহ জালাল পুকুরে গিয়ে দেখেন পানিতে মাছ ভাসছে। পরে স্থানীয় জেলেরা ও উপজেলা মৎস অফিস নিশ্চিত করেন পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে।

 

মাছ চাষি পরিবারের দাবি প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নূরুন্নবীর ছোট ভাই নূর শাফি বলেন, আমরা তিন ভাই সৌদি প্রবাসী আমাদের পরিশ্রমের টাকায় বাণিজ্যিক মাছ চাষের উদ্যোগ নিয়েছি। আজ বিষ দিয়ে আমাদের স্বপ্ন ধ্বংস করে দিয়েছে। ষড়যন্ত্রমূলক পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৮৫ – ৯০ মন মাছ মেরে ফেলে আমাদের সর্বনাশ করেছে।

 

 

উপজেলা মৎস্য কর্মকর্তা দীপা রানী বিশ্বাস পুকুর পরিদর্শন করে ঘটনার সত্বতা নিশ্চিত করে বলেন, বিষ প্রয়োগে মাছ মারা গেছে। এখন পুকুরের সমস্ত পানি শুকিয়ে মরা মাছগুলো তুলে ফেলেন। পুনরায় পুকুরে চুন দিয়ে পরিষ্কার করে পরবর্তীতে মাছ ছাড়ার পরামর্শ প্রদান করেন।

এ বিষয়ে গঙ্গাচড়া অফিসার ইনচার্জ আল এমরান বলেন, বিষয়টি দুঃখজনক আজ রোববার দুপুরে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )