


ডাঃ মো.মোস্তফা আলম বনি’র ব্যতিক্রমধর্মী স্বাস্থ্য বিষয়ক গল্প কাব্য ‘গল্পে ছন্দে স্বাস্থ্যকথা’র মোড়ক উন্মোচন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রোববার সন্ধ্যায় রংপুর নগরীর হাইপার টেনশন এন্ড রিসার্চ সেন্টার হলে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চিকিৎসক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মফিজুল ইসলাম মান্টু।
প্রধান আলোচক অধ্যাপক ও ডিন, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান তুহিন। এসময় উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ ও সমাজ সেবক, রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শহিদুল ইসলাম মিজু, রংপুর মহানগর বিএনপির সদস্য মো. সুলতান আলম বুলবুল, সিনিয়র সাংবাদিক, বিভাগীয় প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) মো. মামুন ইসলাম, লেখক, সাহিত্যিক, রানা মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কৃতী খেলোয়াড় হাফিজুর রহমান রিংকু, চিকিৎসকদের মাঝে আরও উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও অকুলোপ্রাস্টিক সার্জন ডা. এস এম মোছাদ্দেকা ইসলাম রুপসা, রক্তরোগ বিশেষজ্ঞ ডা. নাজমুল করিম, রিউমাটোলোজিষ্ট ডা. তৌহিদুল ইসলাম তুহিন, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জয়নাল আবেদীন, সার্জন ডা. সোহেল রানা, ইউরোলজিস্ট ডা. মাহমুদ উল আলম মন্ডল সৈকত, নিউরোলজিস্ট ডা. রুহুল আমীন কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. সুশান্ত বর্মন, শিশু বিশেষজ্ঞ ডা. কামরুল ইমান রাশেদ, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ডা. ফয়সল আলম অভি, ইউরোলোজিষ্ট ডা. ফজলুর রহমান শুভ, ক্যান্সার বিশেষজ্ঞ ডা এরশাদুল হক, ডা. মেনন, ডা. মুরাদ, ডা. সবির।
এছাড়াও হাইপারটেনশন এন্ড রিসার্চ সেন্টারের সিইও মো. আনোয়ার হোসেন ও অন্যান্য শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সরকার সোহেল আহমেদ, সহকারী অধ্যাপক, বাংলা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, পার্বতীপুর এবং রিয়াজ উদ্দিন মাসুম, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর।