


সাংবাদিকদের সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার সকল সংবাদকর্মীদের আয়োজনে উপজেলা হলরুমে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করেন বিভিন্ন গণমাধ্যমের অর্ধশতাধীক সংবাদকর্মী। সকাল ১০ টায় এর উদ্বোধণ করেন আয়োজনের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। পরে প্রেসক্লাব, নাগেশ্বরীর সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিশেষ অতিথি নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, প্রেসক্লাব নাগেশ্বরী সম্পাদক মজিবর রহমান, নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি ওমর ফারুখ, আরটিভি কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি আব্দুল কুদ্দুস চঞ্চল, নাগেশ্বরী প্রেসক্লাব সম্পাদক গোলাম মওলা সিরাজ, জাহিদুল ইসলাম, দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুল মোমেন প্রমুখ।
এসময় অতিথিবৃন্দ সাংবাদিকদের সামাজিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে তাদের পেশাগত সততা বজায় রাখার পরামর্শ দেন। এরপর নেয়া হয় সকল গণমাধ্যমকর্মীদের মুক্ত মতামত। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।