1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ছেলে ও এপিএস গ্রেপ্তার  | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

সাবেক প্রতিমন্ত্রী জাকিরের ছেলে ও এপিএস গ্রেপ্তার 

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৬ জন দেখেছেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্তণালয়ের সাবেক  প্রতিমন্ত্রী জাকির হোসেন এর ছেলে সাফায়াত  বিন জাকির (৩০)  এপিএস শাহ মোহাম্মদ  নুরুজ্জামান (৫৬)ওরফে লিটকে গ্রেপ্তার করেছেন পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে খিলগাঁও থানা পুলিশ তাকে গ্রেফতার করে। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকায় একটি বাসা থেকে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক  প্রতিমন্ত্রী জাকির হোসেনের পুত্র সাফায়াত বিন জাকিরকে (৩০) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় একটি ও কুড়িগ্রাম জেলার রৌমারী থানায় ২০১৮ সালে নির্বাচন সময়ে মারামারি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার ঘটনাসহ দুটি মামলা আছে বলে জানা গেছে।

এদিকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিএনপি’র সমর্থক ২০১৮ সালে বদিউজ্জামান এর পুকুরে মাছ চুরি ও চাঁদাবাজির মামলায় উপজেলার মিয়া পাড়া এলাকার মৃত জহুরুল  হকের ছেলে উপজেলা যুব লীগের সহ সভাপতি ও সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের এপিএস শাহ মোহাম্মদ  নুরুজ্জামান (৫৬)ওরফে লিটকে গ্রেপ্তার করেছেন রাজিবপুর থানা পুলিশ।

অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন বলেন,  পুকুরে মাছ চুরি ও চাঁদাবাজির মামলায় তাকে  আটক করে  কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )