1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
শেষ বলে খুলনাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম | দৈনিক সকালের বাণী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শেষ বলে খুলনাকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৭৯ জন দেখেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নেমেছে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। দুই দলের সামনেই এখন লক্ষ্য একটাই। আর তা হলো একাদশ বিপিএলের ফাইনালের টিকিট নিশ্চিত করা। এমন ম্যাচে টসে জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় চিটাগং। আগে ব্যাট কর‍তে নেমে ব্যাটিং বিপর্যয়ের দেখেছিল মেহেদী হাসান মিরাজের দল। সেখান থেকে টেনে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার। অঙ্কন ফিরে গেলেও ক্যারিবীয় তারকার ঝড়ো অর্ধশতকে ১৬৪ রানেরে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে খুলনা। লক্ষ্য তাড়া করতে নেমে হারতে হারতে খুলনা টাইগার্সের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে চট্টগ্রাম কিংস। তাতে ফাইনেল বরিশালের সঙ্গী চিটাগাং।

 

ফাইনালে উঠতে ১৬৪ রানের টার্গেট টপকাতে হত চিটাগং কিংসকে। হাসান মাহমুদ শুরুতেই খুলনাকে এনে দেন গুরুত্বপূর্ন দুই ব্রেকথ্রু। প্রথমে পারভেজ হোসেন ইমন, এরপর হাসান দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন গ্রাহাম ক্লার্ককে। দু’জনেই প্যাভিলিয়নে ফিরে যান সমান ৪ রান করে।তৃতীয় উইকেট জুটিতে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় চিটাগং কিংস। ৭০ রানের জুটিতে দলকে বেশ ভালোভাবে জয়ের পথে রাখেন দুই পাকিস্তানি ব্যাটার খাজা নাফে আর হোসাইন তালাত। নাসুম আহমেদকে অ্যাকশনে এনে উইকেটের দেখা পায় খুলনা। ২৫ বলে ৪০ রান করে ফেলা হোসাইন তালাতকে ফিরিয়ে খুলনার ডাগআউটে স্বস্তি ফেরান নাসুম।

 

নাসুম নিজের পরের ওভারে এসে তুলে নেন ইনফর্ম শামীম পাটোয়ারির উইকেটও। গুরুত্বপূর্ণ ম্যাচে হাসেনি শামীমের ব্যাট। বাউন্ডারি বিহীন ৭ বলের ইনিংসে শামীম রান পান ৫। পরপর দুই উইকেট শিকার করে আবার ম্যাচে ফিরে আসে খুলনা টাইগার্স। বরাবরের মতো খাজা নাফে শুরু থেকেই বিধ্বংসী আচরণ করেন খুলনা টাইগার্সের বোলারদের উপর। দাপুটে ব্যাটিংয়ে ৩৬ বলেই পেয়ে যান ফিফটির দেখা। আগে ব্যাট করতে নেমে খুলনার হয়ে আগে ব্যাট করতে নামেন মেহেদী হাসান মিরাজ আর মোহাম্মদ নাইম শেখ। তবে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় ১১ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে বসে তারা। ব্যর্থ হয়ে ফিরে যান মিরাজ ও অ্যালেক্স রোস।  ৬ বল খেলা রস শূন্য হাতে ফিরে যান প্যাভিলিয়নে। আর মিরাজ করেন ২ রান।

 

 

স্কোরবোর্ডে ৪২ রানের মধ্যে আরও দুই ব্যাটারকে হারায় দলটি। নাঈম শেখ ১৯ রান এবং আফিফ হোসেন ৮ রান করে ফিরে যান। পরে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন ও শিমরন হেটমায়ার। পঞ্চম উইকেট জুটিতে ৫০ বলে ৭৩ রান যোগ করেন দুজনে।

আগের ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ না পেলেও আজ দলকে বিপর্যয় থেকে টেনে তোলার কাজটা করেন দারুণভাবে। বিনুরাকে ছক্কা হাঁকিয়ে ২৯ বলে ফিফটি পূর্ণ করেন হেটমায়ের। এর মাঝে ৩ ছক্কা ও ১ চারে ৩২ বলে ৪২ রানের ইনিংস খেলে উইকেট হারান মাহিদুল অংকন।

ফিফটির পর যেন আরও ভয়ংকর হয়ে উঠেন হেটমায়ের। অপর প্রান্তে দাঁড়িয়ে জেসন হোল্ডার দেখছিলেন হেটমায়ের শো। প্রথম ৩ ওভারে কেবল ৬ রান খরচা করা চিটাগং কিংসের পেসার বিনুরা ফার্নান্দো নিজের শেষ ওভার করতে শিমরন হেটমায়েরের ঝড়ের সামনে রান দেন ২১।

তবে শেষ ডেলিভারিতে হেটমায়েরকে ক্যাচ বানিয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পান বিনুরা। ৩৩ বলে ৬৩ রান নিয়ে শিমরন হেটমায়ের যখন প্যাভিলিয়নে ফেরেন খুলনার রান তখন ১৯ ওভারে ১৪৬। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৩ রানে থামে খুলনার ইনিংস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )