


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর এবং অগ্নিসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষুব্ধ ছাত্র ও জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর পাকেরহাট শাপলা চত্বরে জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ বিক্ষুব্ধ ছাত্ররা পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছায়। এসময় বিক্ষুব্ধ ছাত্ররা দলীয় কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুর ও অগ্নিসংযোগ করেন তাঁরা। এসময় উৎসুক জনতার ভিড় ছিল।