1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘প্রথম দল’ হিসেবে একুশে পদক পাচ্ছে সাফজয়ী মেয়েরা | দৈনিক সকালের বাণী
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

‘প্রথম দল’ হিসেবে একুশে পদক পাচ্ছে সাফজয়ী মেয়েরা

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৭ জন দেখেছেন

রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বীকৃতি একুশে পদক। ক্রীড়াঙ্গন থেকে এই পদকের জন্য সাধারণত মনোনয়ন দেওয়া হয় না। ক্রীড়াঙ্গন থেকে এবার একুশে পদকের জন্য বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল মনোনীত হয়েছে। দল হিসেবে একুশে পদক পাওয়ার ঘটনা ক্রীড়াঙ্গনে প্রথম এবং বড় স্বীকৃতি। স্বাধীন বাংলা ফুটবল দলও এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন এই সংবাদ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘একুশে পদক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুরস্কারের জন্য আমাদের মনোনীত করায় সরকারের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমাদের এই পুরস্কার শুধু নারী দল নয়, পুরো ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলে মনে করি।’

 

বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের ২০২২ ও ২৪ আসরে টানা দুই বার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে গত কয়েক বছর দেশের ক্রীড়াঙ্গনের আলোকবর্তিতা নারী ফুটবল দলের হাতেই। বাংলাদেশ নারী ফুটবল দল সম্প্রীতির দারুণ এক উদাহরণ। গারো, চাকমা, সাওতালসহ আরও কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশাপাশি বাঙালি জনগোষ্ঠীর সম্মিলনে দারুণ এক পরিবার বাংলাদেশের নারী ফুটবল।

 

সমাজের প্রান্তিক পর্যায় ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে নারী ফুটবল দল দক্ষিণ এশিয়ার পর্যায়ে টানা দুইবার অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া অসাধারণ কৃতিত্ব। সাবেক ক্রীড়াবিদ ও বিশিষ্ট ধারাভাষ্যকার আব্দুল হামিদ একুশে পদক পেয়েছিলেন। তার সেই স্বীকৃতি ছিল মূলত ক্রীড়া সাংবাদিকতার জন্য।

dhakapost

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পদক। নিয়াজ মোর্শেদ, কাজী সালাউদ্দিন, সাঁতারু মোশাররফ, জাকারিয়া পিন্টুসহ আরও কয়েকজন এই পদক পেয়েছিলেন। সংস্থা হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আনসারও পেয়েছিল সর্বোচ্চ এই রাষ্ট্রীয় পদক। মাঝে প্রায় দুই দশক এই পুরস্কার ক্রীড়াঙ্গনের কেউ পায়নি। গত দুই বছর ধরে এই অচলায়তন ভেঙেছে। সাবেক অ্যাথলেট ফিরোজা খাতুন ও এর আগের বছর ক্রিকেটার রকিবুল হাসান জাতীয় এই স্বীকৃতি পেয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )