1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
রেকর্ডগড়া ওপেনিং জুটিতে ফাইনালে চিটাগাংয়ের বড় পুঁজি | দৈনিক সকালের বাণী
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

রেকর্ডগড়া ওপেনিং জুটিতে ফাইনালে চিটাগাংয়ের বড় পুঁজি

স্পোর্টস ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ জন দেখেছেন

গত বছরের ৩০ ডিসেম্বর শুরু হ্বয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের পর্দা নামছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগাং কিংস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। আর আগে ব্যাত করতে নেমে দুই ওপেনার পারভেজ ইমন ও খাজা নাফের ১২১ রানের আগ্রাসী উদ্বোধনী জুটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রানের বিশাল সংগ্রহ গড়ে চিটাগাং।

 

বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে আজ শুরু থেকেই আগ্রাসী ছিলেন চিটাগাংয়ের দুই ওপেনার খাজা এবং ইমন। এ দুজন মিলে আজ প্রথম ৬ ওভারেই স্কোরবোর্ডে তুলেন ৫১ রান। বরিশালের বোলারদের পাতা না দিয়ে চার-ছয়ের বন্যা বইয়ে দ্রুত সংগ্রহ বাড়াতে থাকেন এ দুজন। খাজার সঙ্গে আজ ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন ইমন।

 

 

৪৪ বলে ৭ চার আর ৩ ছয়ে ৬৬ রানের আগ্রাসী এক ইনিংস খেলে খাজা আউট হন ইবাদত হোসেনের বলে ক্যাচ তুলে। এদিকে খাজা ফিরলেও আরেক ওপেনার ইমন দলকে পথ দেখিয়েছেন। খাজা ফেরার পর ক্রিজে আসা গ্রাহাম ক্লার্ককে নিয়ে এরপর চিটাগাংকে বড় সংগ্রহ এনে দিয়েছেন ইমন। দুজন মিলে গড়েছিলেন ৭০ রানের জুটি।

 

দলকে বড় সংগ্রহ এনে দেওয়ার পথে ৩০ বলে নিজের ফিফটি পূরণ করেন ইমন। বাংলাদেশি এই ওপেনারের মতোই আগ্রাসী মেজাজে ছিলেন ক্লার্ক। তিনিও খেলেছেন ২৩ বলে ২ চার আর ৩ ছয়ে ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এদিকে দলীয় ১৯১ রানে ৪৪ রান করে ক্লার্ক বিদায় নেওয়ার পর ইমনও আউট হন ব্যক্তিগত ৭৮ রানে।

এ দুজন ফেরার পর আর নিজেদের সংগ্রহ খুব বেশি বাড়িয়ে নিতে পারেনি চিটাগাং। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৪ রানেই থামে বন্দর নগরীর দলটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )