1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
১৫ বছর পর চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস  | দৈনিক সকালের বাণী
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

১৫ বছর পর চালু হচ্ছে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস 

কুড়িগ্রাম অফিস
  • আপলোডের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন
দীর্ঘ মেয়াদী নবায়নযোগ লীজ পদ্ধতিতে পরিচারনার জন্য কুড়িগ্রাম টেক্সটাইল মিলসটি হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কুড়িগ্রাম টেক্সটাইল মিলস চত্বরে এক অনুষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠান ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর নিকট হস্তান্তর করে বিটিএমসি।
এ সময় উপস্থিত ছিলেন, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার এসএম জাহিদ হোসেন, জিএম কাজী ফিরোজ হোসেন, ওয়েস্টার্ন গ্রুপের এমডি বসির আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
৩০ বছর মেয়াদে লীজের মাধ্যমে ব্যবসা পরিচালনা করবে ওয়েষ্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:। টেক্সটাইল মিলটি ১৯৮৮ সালে চালুর পর প্রথম দিকে ভলোভাবে পরিচালনা হয়ে আসলেও গত ১৫ বছর ধরে বন্ধ ছিল মিলসটি। অপর দিকে জানা গেছে, মিলসটিতে চারটি পন্য উৎপাদন করবে ওয়েস্টার্ন ইন্জিনয়ারিং প্রা: লি:। আর এতে কর্মসংস্থান হবে স্থানীয় প্রায় ২ হাজার মানুষের।
ওয়েষ্টার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর এমডি বসির আহমেদ বলেন, উত্তরবঙ্গের মতো ভালো মানুষ বাংলাদেশের আরও কোথাও আছে কি না, আমার জানা নেই। এটা আমার পছন্দের জায়গা, এখানকার মানুষকে আমি খুব পছন্দ করি। এখানকার মানুষের সাথে মিশে আমার যৌবন বয়সটা কাটিয়েছি। এই টেক্সটাইল মিলসে শিল্প প্রতিষ্ঠান করে খুব একটা লাভজনক ব্যবসা হবে বলে আমরা মনে করি না। তবে এ অঞ্চলের মানুষের ওপর ভালোবাসা থেকে এখানে আমরা কাজ করতে চাচ্ছি।
তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ খুব ভালো, আমার অন্ধ বিশ্বাস আছে আমি সবার সহযোগিতা পাবো। আমি এখানে এমন কিছু শিল্প করতে চাই যাতে স্থানীয় লোকের বিশাল একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়। আমরা সারা বাংলাদেশে যা করছি সবই মানব কল্যানে করছি। এখানেও আমরা তাই করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )