


মস্তকবিহীন মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে রংপুরের পীরগঞ্জে চতরা ইউপি’র বড় বদনা পাড়া গ্রামের পুর্বপাড়ার শাহারুলের মরিচের ক্ষেত দেলোয়ারা বেগম (৩৫) নামে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সে গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার দিলালপুর গ্রামের রবিউল ইসলামের কন্যা বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বড় বদনা পাড়ার শাহারুলের স্ত্রী রওশনারা বেগম মরিচ তুলতে ওই ক্ষেতে যান। এ সময় মস্তকহীন এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এতে গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মস্তকবিহীন মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম.এ ফারুক বলেন, লাশের পরিচয় মিললেও এখনও মাথা খুঁজে পাওয়া যায়নি। হত্যা মামলা দায়ের করা হয়েছে, কাউকে গ্রেফতার করা হয়নি। প্রযুক্তির ব্যবহার করে প্রকৃত ঘটনা ও অপরাধিকে উদঘাটনের চেষ্টা চলছে।