1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল | দৈনিক সকালের বাণী
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল

সকালের বাণী ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫২ জন দেখেছেন

গাজীপুরে ছাত্রদের উপরে হামলা ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৭টায় সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা শাখার সম্মিলিত আয়োজনে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মশাল মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগানসহ দলটি নিষিদ্ধের দাবিতে জোরালো বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা শাখার আহবায়ক আরাফাত হোসেন, যুগ্ম সদস্য সচীব নাজমুল হাসান রনি, মুজাহিদুল ইসলাম , মো: মিজানুর রহমান, মাসুম বিল্লাহ, মোঃ রেজওয়ান আহমেদ (পারভেজ), যুগ্ন সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, মুখ্য সংগঠক আল শাহরিয়ার রুমন, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচীব ইলিয়াস হোসেন প্রমুখ।

 

এসময় আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে করতে হবে, যুবলীগ নিষিদ্ধ করতে হবে হবে,  আওয়ামী লীগের চামড়া..খুলে নেব আমরাসহ বিভিন্নসহ বিভিন্ন শ্লোগান দিতে থাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহবায়ক আরাফাত হোসাইন বলেন, গণঅভ্যুত্থানের ছয় মাস অতিবাহিত হতে পারেনি, এরই মধ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। যতদিন আওয়ামী লীগের বিচার শেষ না হবে, ততদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজপথে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )